Select Language

[gtranslate]
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৭ই মে, ২০২৬ )

রেসিং বাইকের ধাক্কায় প্রাণ গেল এক পথচারীর, গ্রেপ্তার ১

প্রদীপ কুমার সিংহ:

বারুইপুরে বাইকের ধাক্কায় মৃত্যু ১ পথচারী ব্যাক্তির।ঘাতক গাড়ির চালক কে আটক করেছে বারুইপুর থানার পুলিশ, সেই সঙ্গে আটক করেছে ঘাতক গাড়িটিকে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষী তলা এলাকায়, সূত্রের খবর শনিবার রাতে রাস্তা দিয়ে যাচ্ছিলো বছর পঞ্চাসের জয়ন্ত মন্ডল নামে এক ব্যক্তি। পিছিন থেকে বেপরোয়া গতিতে একটি রেসিং বাইক এসে ধাক্কা মারে বলে জানায় স্থানীয় বাসিন্দারা।ঘটনাস্তলে গুরুতর আহত অবস্থায় পড়ে যায় ওই ব্যক্তি। আহত ব্যক্তির নাম জয়ন্ত মন্ডল (৫০)। বাড়ি বারুইপুর থানা অন্তর্গত বিশালক্ষী তলা এলাকায়।। বেগতিক দেখে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই এলাকা বাসিরা ওই বাইক চালক টি কে বাইক সহ ধরে ফেলে। খবর দেয়া হয় বারুইপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ঘাতক বাইক সহ বাইক আরোহীকে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত অবস্থায় জয়ন্ত মন্ডল কে উদ্ধার করে এলাকাবাসীরা বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রবিবার জয়ন্ত মন্ডলের নিথর দেহটি পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়।

Related News

Also Read