Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত যুবককে সাহায্য দিলো দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাব

ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাব। রামনগর ১ ব্লকের অন্তর্গত বসন্তপুর অঞ্চলের শোনপুর গ্রামের বছর ২২ এর যুবক সেক কাসেদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাব আক্রান্তের পাশে থেকে চিকিৎসার ব্যাপারে সহায়তা করে পরিবারের পাশে থাকার বার্তা দিল।

বিগত তিন মাস ধরে সে ক্যান্সারে আক্রান্ত। মা ভিক্ষা করেই সংসার চালান। বাড়িতে রয়েছে আরো ২ জন মেয়ে।একজন মেয়ে শারীরিক প্রতিবন্ধী। বাড়ি বাড়ি যাচ্ছেন ছেলের চিকিৎসার খরচ জোগাড় করার জন্য। গ্রামের মানুষ থেকে শুরু করে অনেক সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ব্লাড ক্যান্সার চিকিৎসার বিপুল খরচ গরিব পরিবারের পক্ষে যোগাড় করা কোনমতেই সম্ভব নয়। তাই পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছেন অনেক সহৃদয় ব্যক্তি।

ক্লাবের সম্পাদক সদস্য সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এই বিশেষ কর্মসূচিতে।

ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সাহায্যের চেক ক্লাবের পক্ষ থেকে তুলে দেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। রামনগর ১ ব্লকের, বসন্তপুর গ্রামপঞ্চায়েতের শোনপুর গ্রামের বাসিন্দা সেক কাসেদ ক্যান্সার রোগে আক্রান্ত শুনেই সাহায্যের জন্য এগিয়ে এলো এই সংস্থা।উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার । সংস্থার সভাপতি আব্দুল কাদের, সম্পাদক সেক সিরাজুল আলি, সেক রোশান সহ সকল সদস্যবৃন্দ।

Related News

Also Read