Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সর্বভারতীয় স্তরের বাংলা পরীক্ষা।

শতবর্ষ অতিক্রান্ত বাংলা ভাষা ও সাহিত্য চর্চার সংগঠন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন(নূতন দিল্লী)-র উদ্যোগে সর্বভারতীয় স্তরের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক বার্ষিক পরীক্ষা-২০২৩ কাঁথি মডেল ইনস্টিটিউশনে রবিবার অনুষ্ঠিত হল।

পশ্চিমবঙ্গে একমাত্র পরীক্ষা কেন্দ্র ছিল এটি। পরীক্ষা পরিচালনায় ছিলেন সম্মেলনের কাঁথি দীঘা শাখার সদস্য-সদস্যাবৃন্দ। সম্মেলনের কাঁথি- দীঘা শাখার সম্পাদক দেবাশিস মাঝি জানান ১৯৩৮ সালে সূচিত কেন্দ্রীয় ‘পরীক্ষা পরিষদ’-এর ব্যবস্থাপনায় কাঁথি-দীঘা কেন্দ্রে প্রারম্ভিক (প্রথম থেকে চতুর্থ শ্রেণি) প্রাক্-প্রাথমিক (পঞ্চম থেকে সপ্তম শ্রেণি) প্রাথমিক (অষ্টম থেকে দশম শ্রেণি) মোট তিনটি পর্যায়ের পরীক্ষায় এই কেন্দ্রে কাঁথি ও কাঁথির বাইরের আড়াইশোর বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা পরিচালনা করেন শাখার পরীক্ষা উপ-সমিতির সদস্য চন্দ্রমণি দাস, স্বাগতা নন্দ, মৌসুমী পাল,শাখা সহ-সম্পাদিকা রীনা দাস, ড. রতন কুমার সামন্ত, সৌমেন পণ্ডা, তাপস কুমার বেরা, প্রসেনজিৎ বেরা, সুভাষ মাঝি, শর্মিষ্ঠা বেরা, ঊষা চক্রবর্তী, সমর বরণ মান্না, কৌস্তুভ কান্তি মাইতি,গীতিকা জানা, মেঘলা জানা, অমলেন্দু বিকাশ জানা, শংকর ভূঞ্যা, শংকর সিনহা, হৃষিকেশ দাস,হৃষিকেশ পয়ড়্যা, দয়াল চাঁদ সাহু, বনানী সাহু, নটেন্দ্র নাথ দাস, যুগ্ম সহ-সভাপতি প্রমথেশ মণ্ডল প্রমুখ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সম্মেলন-এর কাঁথি-দীঘা শাখার সম্পাদক দেবাশিস মাঝি সংশ্লিষ্ট পরীক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা এবং পরীক্ষা কার্যে নিযুক্ত সদস্য-সদস্যাবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।

Related News

Also Read