Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

ভয়াবহ আগুনে বৃদ্ধার মৃত্যু ও কয়েকটি দোকান ভস্মীভূত।

প্রদীপ কুমার সিংহ :- বুধবার ভোরবেলা আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল কয়েকটি দোকান এবং একজন বয়স্ক মহিলার মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত নরেন্দ্রপুর কামালগাছি উড়ালপুলের নিচে। নরেন্দ্রপুর থানা ঢিলছড়া দুরতে এই আগুন লাগে।স্থানীয় সূত্রের খবর কামালগাছি উড়ালপুলের নিচে বেশ কিছু দোকান মাথায় টিনে ছাউনি ও পাশে প্লাস্টিক দিয়ে বানানো ছিল। সেই দোকান গুলিতে কখন আগুন লেগেছে তা কিছু বলা যায়নি। কিন্তু হঠাৎ দাউ দাউ করে জ্বলে। স্থানীয় বাসিন্দারা নরেন্দ্রপুর থানায় এবং দমকল দপ্তরের খবর দেয়। দমকলে একটি ইঞ্জিন এসে সেই আগুন নেভাবার চেষ্টা করে। প্রায় আধ ঘণ্টার মধ্যে সেই আগুন নিজেদের আয়ত্তে আনে ।

যদিও কিছু পকেট ফায়ার ছিল সেগুলো নিভিয়ে দেয়।আগুনে একটি দশকর্মার দোকান এবং মোটর সাইকেল সারানোর দোকান ছিল এই দোকানগুলির পাশে দুদিকের দুজন বয়স্ক মহিলা থাকতো। তার মধ্যে একজন সেখান থেকে চলে যায় আর একজন বয়স্ক মহিলা ছিল সেই বয়স্কা মহিলা আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। পুলিশ তার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। বয়স্কা মহিলার নাম ঠিকানা কিছু জানা যায়নি। নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে সেই জায়গাটা সিল করে দিয়েছে। পুলিশ সূত্রে খবর ফরেন সিক টিমে এখানে তদন্ত করতে আসবে। তবে ওই মহিলা ওখানে একাই থাকতেন। মহিলা পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা করছে।

Related News

Also Read