Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

বারুইপুর ভাই ভাই সংঘের উদ্যোগে  রক্তদান শিবির

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর ভাই ভাই সংঘের  পরিচালনায় সকালে সংঘ ভবনে  রক্তদান শিবির হয়। সেই সঙ্গে সংঘ ভবনে গণ দর্পণ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা  দেহদান ও অঙ্গদানের একটি কর্মসূচি  হয়।

বারুইপুর মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বরুইপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন মন্ডল ও বারুইপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সংগীতা মন্ডল কয়াল। মহিলা ও পুরুষ মিলে মোট ৫০ জন রক্তদান করে। প্রত্যেক রক্তদাতা কে একটি করে গাছ উপহার দেয়া হয়।


অঙ্গ ও দেহদান এই কর্মসূচিতে মোট ১০ জন ব্যক্তি স্বেচ্ছায় অঙ্গ ও দেহ দান করে। আরো প্রায় ১২ জন মানুষ অঙ্গ দেহ দানের জন্য ফরম নিয়ে গেছে বলে জানা গেছে।

Related News

Also Read