পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর-২ ব্লকের মৈতনা পঞ্চায়েতের ডেমুরিয়ায়, ডেমুরিয়া স্বামীজি সেবক সংলগ্ন মাঠে পূর্ব মেদিনীপুর বিবেকানন্দ ভাবানুরাগী জেলা যুব সমিতি অন্তর্গত ডেমুরিয়া স্বামীজী সেবক সংঘের আয়োজনে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এর সহযোগিতায় স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন রামনগর-২ শিক্ষা কর্মাধ্যক্ষ নিলম রায়, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলোক নন্দ, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পুলক কুমার বড় পন্ডা, উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান সত্যরঞ্জন রায়, উপস্থিত ছিলেন মহারাজ স্বামী জগদম্বা নন্দ, উপস্থিত ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল সায়েনন্টিস্ট এন্ড ফর্মার হেড আই এ আর আর আই ডক্টর শরবিন্দু চৌধুরী, উপস্থিত ছিলেন গ্লোবাল অপারচুনেটি সম্পাদক দেবানু দাস মহাপাত্র, উপস্থিত ছিলেন সুকুমার শীট সংস্থার সম্পাদক, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলোক চৌধূরী সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ও এলাকাবাসী।
স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক ও উনবিংশ শতাব্দীর ভারতীয় অতিন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে অবদান ভূমিকা প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন।







