Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

১৮ তম লোকসভা নির্বাচনে বিজেপির হার নিশ্চিত : সূর্যকান্ত মিশ্র।

১৮ তম লোকসভা নির্বাচনে বিজেপির হার নিশ্চিত, তাই আরএসএসের প্রধান মোহন ভাগবতকে মাঠে নামতে হচ্ছে। সোমবার কাঁথি লোকসভা কেন্দ্রের দুটি নির্বাচনী কর্মীসভায় এ কথা বলেন সিপিএমের পলিটব্যুর সদস্য সূর্যকান্ত মিশ্র। সকালে কাঁথি টাউন হলে  দক্ষিণ কাঁথি , কাঁথি উত্তর ও রামনগর বিধানসভা কেন্দ্রের পাটি নেতৃত্ব কর্মীদের নিয়ে সভা হয় ।

বিকেলে হেঁড়িয়া হাই স্কুল মাঠে চন্ডিপুর, পটাশপুর ,ভগবানপুর ,খেজুরি বিধানসভা কেন্দ্রের পার্টি নেতৃত্ব ও কর্মীদের নিয়ে আরেকটি সভা হয়।

সভা দুটিতে সূর্য মিশ্র বলেন, রাজ্যের ৪২টি আসনে বামফ্রন্ট ও কংগ্রেস একসাথে লড়ছে। দেশে এখন বিজেপির মত ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠ্বছে ।তার সঙ্গে তৃণমূলের মত মত আরো কিছু শক্তি যুক্ত হয়ে যায় । ধর্মীয় উন্মাদনা বেড়েছে । সাম্প্রদায়িকতা ,উগ্র হিন্দুত্ববাদ এর আস্ফালন দেখা দিয়েছে।


সূর্যকান্ত বলেন কেন্দ্রের সরকারের শাসন ও শোষণ করার নীতি লক্ষ্য করা যাচ্ছে। পুঁজিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে বহুজাতিক সংস্থার আনাগোনা বেড়েছে । দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের সংকট সৃষ্টি হয়ছে ।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন  ইলেক্টোরাল বণ্ডের মাধ্যমে বিজেপি বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা তুলেছে, আর একটি রাজ্যের আঞ্চলিক দল তৃণমূল একইভাবে ইলেক্টোরাল বন্ডে কোটি কোটি টাকা লুট করেছে । মানুষ জেনে গেছেন।ওষুধ থেকে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে। সংকট তৈরি হয় দেশে । প্রভাব পড়ে গরীব মানুষের উপর।কর্মীসভায় সূর্য মিশ্র প্রশ্ন তোলেন পি এম কেয়ারের কয়েক হাজার কোটি টাকা কোথায় যায়?

Related News

Also Read