Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

।। ধর্মঘটের সমিল হওয়ায় শিক্ষকদের স্কুলে ঢুকতে না দেওয়ার অভিযোগ ।।

ধর্মঘটে সামিল হওয়ার জেরে শিক্ষকদের বিদ্যালয়ে ঢুকতে বাধা দিলো অভিভাবকেরা।পরে বিডিও এবং পুলিশকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হয় ।


রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বেতকল্লা মিলনী বিদ্যানিকেতনে গত ১০ মার্চ ডিএ সহ একাধিক দাবিতে কর্মক্ষেত্রে ধর্মঘট পালন করেছিল শিক্ষক শিক্ষিকারা।


ধর্মঘটের ফলে ১০ মার্চ ছাত্র-ছাত্রীদের সেভাবে পঠন পাঠন করতে পারেনি সেই অভিযোগে স্কুলের ছাত্র-ছাত্রীর অভিভাবকেরা আজ সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের গেটের সামনে ঘেরাও করে দাঁড়িয়ে থাকে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা গত ১০ই মার্চ স্কুলে আসেননি তাদের আজ স্কুলে ঢুকতে দেওয়া হয়। ফলে স্কুল শুরুর নির্দিষ্ট সময়ের পরেও বাইরে দাঁড়িয়ে থাকে শিক্ষক-শিক্ষিকারা।

নন্দকুমারের বিডিও জানিয়েছেন যে শিক্ষক-শিক্ষিকারা ধর্মঘটে সামিল হয়েছিলেন তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে ।অভিভাবকদের অনুরোধ করতে তাঁরা অবরোধ তুলে নেন

Related News

Also Read