ডেপুটেশানের নামে আগ্নেয়াস্ত্র নিয়ে অশান্তি পাকানোর চক্রান্তে জড়িত থাকার অভিযোগে নন্দীগ্রামের বিজেপি নেতাকে গ্রেফতার করলো খেজুরী থানার পুলিশ।রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট শ্যামাপ্রসাদ মাইতি বিজেপির নন্দীগ্রাম মন্ডল ৩ এর সভাপতি।
গত ২২ জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ ব্লকে ডেপুটেশান কর্মসূচি নিয়েছিল গেরুয়া শিবির। অভিযোগ সেই কর্মসূচির নামে এলাকায় উত্তেজনা তৈরী করতে বিজেপি বাইরে থেকে দুষ্কৃতীদের জড়ো করেছিল বলে খবর।শ্যামপুর এলাকাতে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলাকালীন জমায়েত থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে খেজুরী থানার পুলিশ।

আগ্নেয়াস্ত্র সহ ধৃত সহদেব বেরার বাড়ি নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুরে। অপর দুষ্কৃতী চন্দন কলার বাড়ি খেজুরির শেরখানচকে । অভিযুক্ত দুজনকে অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়।অভিযুক্ত সহদেব বেরা আগেও একবার গ্রেপ্তার হয়। জামিনে ছাড়া পায়। আবারো আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার করে খেজুরি পুলিশের ।
এদের আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার সাথে জড়িত বাকীদের সন্ধান চালায় পুলিশ।সুত্রের দাবি সেই তদন্তেই উঠে আসে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ঘনিষ্ট শ্যামাপ্রসাদ মাইতির নাম।
বুধবার অভিযুক্ত এই বিজেপি নেতার গোপন ডেরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে





