Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। পুজোর মেজাজের নতুন গান “ফিরে পাওয়া ” ।।

ইন্দ্রজিৎ আইচ:-বাতাসে শিউলি ফুলের গন্ধ আর উন্মুক্ত মাঠে ময়দানে ফুটে আছে কাস ফুল। আর তার মানেই পুজো আসছে। আর পুজো মানেই নতুন কথা, নতুন সুর আর নতুন গান।পুজো আসতে আরো কিছুদিন বাকি। ঠিক তার আগেই আজ লেক ক্লাবে সমাজ সেবীর উদ্দ্যেগে প্রকাশিত হলো আশা অডিও র শারদ অঘ‍্য “ফিরে পাওয়া”।(পুজোর মেজাজের নতুন গান)। এই গানগুলি গেয়েছেন
অমিত কুমার, অলোকা ইয়াগণিক ও কুমার শানু।

মিউজিক কম্পোজ করেছেন শিলাদিত্য ও রাজ। লিরিক প্রিয় চট্টোপাধ্যায়, উৎপল ও সোহম। সাউন্ড ডিজাইন করেছেন সোম চক্রবর্তী।আশা অডিও থেকে প্রকাশিত
ফিরে পাওয়া এই ডিজিটাল এলবাম টি প্রকাশ করেন জনপ্রিয় সংগীত শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ রশিদ খান ও বিখ্যাত ক্রিকেটার সম্বরণ ব্যানার্জী।



মঞ্চে উপস্থিত ছিলেন সমাজ সমাজ সেবীর প্রধান অরিজিৎ মৈত্র, বেঙ্গল পিয়ারলেস এর সিইও কেতন সেনগুপ্ত, আশা অডিও র কর্ণধার অপেক্ষা লাহিড়ী এবং দুই গীতিকার শিলাদিত্য ও রাজ। সকলেই তাদের বক্তব্যে পুজোর গান নিয়ে নস্টালজিক হয়ে ওঠেন। পুরোনো গানের স্মৃতি চারণ করেন ও আশা অডিও ও সমাজ সেবীর এই উদ্যোগ
ফিরে পাওয়া র গানের ভূয়সী প্রশংসা করেন।

এই বছর সমাজসেবী র পুজো ৭৭ বছরে পদার্পন করলো।সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন প্রনাম রায়। সব মিলিয়ে আশা অডিও র শারদ অর্ঘ সকলের নজর কারবে।

Related News

Also Read