Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

বীজ ও খাদ্য উৎসব 

 

কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে সামাজিক সমারোহ -২০২৬ উপলক্ষ্যে আজ প্রথম দিন ১৫ জানুয়ারি, ২০২৬ দেশপ্রাণ ব্লকের সরদা গ্রামে বীজ ও খাদ্য উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন কাঁথি ৩ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। তিনি কাজলা জনকল্যাণ সমিতির এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ইতিপূর্বে কাজলা জনকল্যাণ সমিতি জৈব সার উৎপাদনের ক্ষেত্রে খুব ভালো কাজ করেছেন। তিনি উপস্থিত তিন শতাধিক চাষির কাছে শস্য বীমা এবং কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ১০জন জৈব চাষিকে সম্বর্ধনা দেওয়া হয়। সংস্থার সাধারণ সম্পাদক স্বপন পণ্ডা হারিয়ে যাওয়া দেশীয় বীজ সংরক্ষণ, বিনিময় এবং জৈব চাষের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। জলবায়ু পরিবর্তন এবং জৈব চাষের সম্পর্ক নিয়ে তিনি উদাহরণ সহযোগে আলোচনা করেন। খাদ্য সংস্কৃতির সঙ্গে স্বাধীনতা ও পরাধীনতার সম্পর্ক নিয়েও তিনি আলোচনা করেন। পূর্ব মেদিনীপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষে তরুণ সরকার এবং ডঃ অঞ্জন চৌধুরী কৃষকদের প্রশিক্ষণ দিয়ে সহায়তার প্রতিশ্রুতি দেন।

অ্যাকশন এইড কর্ণাটক প্রোজেক্টের পক্ষে সুরজিৎ নিয়োগী জৈব চাষের এবং দেশীয় বীজ বিষয়ে বলতে গিয়ে আয়লা পরবর্তী লবণ সহনশীল ধান চাষের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সমীক্ষণ সংস্থার কর্ণধার স্বপন মণ্ডল স্বনির্ভতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কিডনি কেয়ার সংস্থার প্রতিনিধি আশিস রায় প্যাকেটজাত খাবারের বিপদ নিয়ে আলোচনা করেন। হারিয়ে যাওয়া খাদ্য কীভাবে ফেরানো যায় সেই বিষয়েও আলোচনা করা হয়। কৃষকদের মধ্যে নিয়মিত যোগাযোগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিভিন্ন ধরনের দেশীয় ধান ও সবজি বীজ এবং খাদ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাজলা জনকল্যাণ সমিতির সভাপতি অসীম কুমার দাস। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Related News

Also Read