Select Language

[gtranslate]
৩০শে আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ১৪ই জুলাই, ২০২৬ )

।। ৪র্থ তম শ্রীরামপুর গান মেলা ।।

ইন্দ্রজিৎ আইচ ,:- শ্রীরামপুর এ অনুষ্ঠিত হলো গান মেলা গত ৩ ডিসেম্বর।এই গান মেলার শ্রষ্ঠা বিশেষ ডাঃ রতন সমাদ্দার ।এছাড়াও যাদের নাম না বল্লে নয় তা‌ঁরা হলেন অভিজিৎ ঘোষাল, পিউ পাপিয়া, অভিজিৎ চক্রবর্তী, সন্দীপ নন্দী, প্রনতী চক্রবর্তী ।

মেলার উদ্বোধনে অতিথি ছিলেন পৌরপিতা গিরিধারী সাহা, সি আই সি শ্রী গৌরমোহন দে, সুরকার রাজা চৌধুরী, লেখক ও পরিচালক সঞ্জয় দাস ও গীতিকার, সুরকার ও পরিচালক বাদল সরকার।


৪০জন সঙ্গীত শিল্পী ও ১৫জন যন্ত্র শিল্পীর অনবদ্য অনুষ্ঠান। মন মুগ্ধ মিষ্টি কন্ঠে শিশু শিল্পী বিতস্তা ঘোষ। বাদল বাবুর কথায় আগামী বছর এই মেলা অনুষ্ঠিত হোক ময়দানে কয়েক দিন ব্যাপী। আবেদন রাখলেন মঞ্চে উপবিষ্ট প্রৌর পিতার কাছে।


পৌরপিতা খেলাধুলার পাশাপাশি সঙ্গীত ও এই মেলা কে সুদূর প্রসারি করবেন। বাদল বাবুর কথায় সভাপতি ডাঃ রতন সমাদ্দার সম্মতি জানান ও আগামী বছর এই মেলা চলবে ৭দিন ব্যাপী।সমস্ত শিল্পীরা প্রতিশ্রুতি দেন মেলার সাথে তারা আছেন এবং থাকবেন ।সেই সাথে বাকী শ্রীরামপুরের সকল শিল্পীকে এক ছত্রছায় আসার অনুরোধ করেন।

Related News

Also Read