Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ত্রিনয়নী মহিলা সংঘের খুঁটি পুজা

খুঁটি পুজো হল দুর্গাপুজোর একটি আচার। এটি মূলত দুর্গাপুজোর সূচনা হিসেবে ধরা হয় এবং প্যাণ্ডেল তৈরির জন্য খুঁটি পোঁতার আগে এই পুজো করা হয়। এই দিনটিকে দুর্গাপূজোর আনুষ্ঠানিক সূচনা হিসেবেও ধরা হয়। এই পুজো দেবীর মূর্তি প্রতীককে মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানায়। খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ এবং দেবী মূর্তিকে সুরক্ষা প্রদান করা হয়, যাতে কোনও অশুভ শক্তি তাদের ক্ষতি করতে না পারে।

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের নেগুয়া ত্রিনয়নী মহিলা সংঘের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এবার অষ্টম বর্ষে পদার্পণ করল এই মহিলা সংঘের দুর্গাপুজো। এদিন নেগুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটা করে এবং সাড়ম্বরে ও পূজার্চনার মাধ্যমে খুঁটি পুজো করা হয়।

 

এবার থাকবে নজরকাড়া থিম এবং সাবেকিয়ানায় পুজো। এদিন অনুষ্ঠানে সংঘের শতাধিক মহিলা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান প্রতিভা দাস, আয়োজক সংস্থার সম্পাদক দোলন সাহু, সভাপতি পূর্ণিমা জানা, কোষাধ্যক্ষ রাজর্ষী প্রধান, সহ-সভাপতি নিলীমা ঘোড়াই সহ-সম্পাদিকা পূর্ণিমা দাস, স্নেহা প্রধান প্রমুখ।

Related News

Also Read