Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

।। এগরার বাজী কান্ডে বাড়লো মৃতের সংখ্যা ।।

বাজী কারখানায় বিস্ফোরন কান্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।এবার কলকাতার এসএসকে এম হাসপাতালে ভর্তি দুর্ঘটনাগ্রস্থ এক শ্রমিকের মৃত্যু হল।গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার সাহাড়া পঞ্চায়েতের খাদিকুল গ্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 

এগরা বিস্ফোরণ কাণ্ডের পর ঘটনাস্থল থেকে ৯ জনের দেহ উদ্ধার হয়েছিল। তারপর কটকে বৃহস্পতিবার গভীর রাত্রে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মূল অভিযুক্ত ভানু বাগেরও। শুক্রবার সন্ধেয় এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল আরও একজনের। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

জানা গেছে রবীন্দ্র মাইতি নামের এই শ্রমিক এগরার বাসিন্দা । দগ্ধ অবস্থায় ভর্তি ছিলেন এসএসকেএমে। শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছিল তাঁর। তিনদিন ধরে লড়াইয়ের পর আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। এখনও আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন পিঙ্কি মাইতি নামে আরও একজন। 

Related News

Also Read