Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

গভীর রাত্রে সরদায় মন্দির চুরি।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েত এলাকার কুঁকড়াওল গ্রামের প্রাচীন কালী মন্দিরের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটলো

দুষ্কৃতিরা মন্দিরের গায়ের গয়না নিয়ে যাওয়ার পাশাপাশি প্রণামি বাক্সের টাকা পয়সা নিয়ে গেছে।

রবিবার সকালে পূজারী পুজো করতে এলে এই ঘটনা নজরে আসে। তারপর শুরু হয় এলাকায় চাঞ্চল্য। সেবায়েত কমিটির কর্তা ব্যক্তিরা রবিবার দুপুরে কাঁথি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি শনিবার গভীর রাতে ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা।

Related News

Also Read