Select Language

[gtranslate]
৮ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২২শে মার্চ, ২০২৬ )

বৃষ্টি মাথায় নিয়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের শুভেচ্ছা জানালেন বিদায়ী অধ্যক্ষ

 

প্রদীপ কুমার সিংহ

 

বৃষ্টিকে মাথায় নিয়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে বিদায়ী স্পিকারের। সাত সকালেই আকাশে মেঘ ঢেকে গিয়েছিল বৃষ্টি অনবরত হচ্ছিল তা উপেক্ষা করেই প্রতিবছরের মত তিনি চলে আসেন বারুইপুর আদালত সংলগ্ন এলাকায়। মসজিদের ইমাম থেকে শুরু করে মুসলিম ধর্মালম্বী মানুষদের সঙ্গে খুশির ঈদের মহামিলনে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ছোট ছেলেদের সঙ্গেও খুশি ভাগ করে নেন তিনি।

এদিন বিমান বাবুর সঙ্গে ছিলেন বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এদিন বিমান বাবু বলেন, ধর্ম যার যার,উৎসব সবার। এই দিন সম্প্রীতির বার্তা দেয় এই ঈদ। তিনি আরো বলেন সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন।শান্তিতে ভোট পর্ব মিটুক। মানুষ শান্তিতে ভোট দিতে পারে সেটাই দেখা উচিত। পাশাপাশি তিনি বলেন, ১৫ বছরে বারুইপুরে অনেক কাজ হয়েছে তবে সরকারি কবরস্থান নির্মাণের চিন্তা ভাবনা আছে। পাশাপাশি আরও অনেক পরিকল্পনা নেওয়া আছে উন্নয়নের জন্য। এদিন বৃষ্টি মাথায় করে আশায় বিমান বাবু কে ধন্যবাদ জানান বারুইপুর উদায়ন কমিটি সদস্যরা।

এই দিন বিকালে বিদাযয়ী অধ্যক্ষ বারুইপুরে বারুইপুর মসজিদপাড়া, মাদারাট গ্রাম পঞ্চায়েতে অন্তগত কাঁটাপুকুর, বারুইপুর উত্তল কল্যাণপুর যুব সংঘের সহ বিভিন্ন মন্ডপে বাঙালির দুর্গা পূজার মতো বিভিন্ন থিম উদ্বোধন করেন। মুসলিম ধর্মালম্বী মানুষেরা এখন দুর্গা পূজার মতোই মন্ডপে বিভিন্ন থিম করছে। এবং সেই থিমের মন্ডপ ৫ – ৬দিন রেখে দেয় সেখানে বিভিন্ন মেলা বসে। প্রচুর মানুষের সমাগম হয় সেই সব এলাকাগুলিতে।

বারইপুর পৌরসভার পৌর প্রধান শক্তির ধর্ম যার যার উৎসব সবার। সমস্ত ধর্মালম্বলি মানুষে যাতে ভালো থাকে সেই সঙ্গে আসন্ন বিধানসভা ভোট যাতে সুষ্ঠু হয় সেই কামনা করেন।

Related News

Also Read