হলদিয়ার ট্রাক ধর্মঘট শুরু করল হলদিয়ার ড্রাইভার অ্যাসোসিয়েশন । হলদিয়া থানা এলাকায় আই ও সি এল গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা । শিল্পাঞ্চলে পণ্য পরিবহনের জন্য ট্রাক ও ট্রলার যাতায়াত করে । আজ গাড়ি চালকরা অর্থাৎ ড্রাইভারেরা গাড়ি বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ।
শুধু বিক্ষোভ নয় বিক্ষোভের পাশাপাশি তারা ধর্মঘট শুরু করেছে ।গাড়ি চালকদের মূলত দাবি , কেন্দ্রীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে । নতুন আইন পাস হয়েছে কোন ড্রাইভার যদি দুর্ঘটনা ঘটায় , আর কেউ যদি মারা যায় । তাহলে ঘাতক ড্রাইভারের সাত বছরের জেল বা সাত লক্ষ টাকা জরিমানা করা হবে । এই নূতন আইন তারা মানতে নারাজ । সেই আইন পরিবর্তনের জন্য ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা ধর্মঘটে নামে। কার্যতো পণ্য পরিবহনে সমস্যা তৈরি হলো গাড়ির চালক ধর্মঘটে জেরে ।







