Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

উত্তম বারিকের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো।

কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে বৃহস্পতিবার বিকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোকে উন্মাদনায় ভাসলো । কাঁথি শহরের জুনপুট বাসস্ট্যান্ড থেকে কাঁথি শহর পরিক্রমা করে কাঁথি স্টেশন রোডে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা শেষ হয়।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের নেতৃত্বে পুরো কাঁথি শহর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দুপুরে হলদিয়া সভা শেষে করে হেলিকপ্টার চড়ে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে নামেন।পদযাত্রা শেষ কতে ফের সিএসএসএ মাঠ থেকে হেলিকপ্টার চড়ে বেরিয়ে যান এগরায় সভার উদ্দেশ্যে।

কাঁথি শহরে রাস্তার দুই ধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য উৎসাহী মানুষরা তিন-চার ঘন্টা আগে থেকে এসে দাঁড়িয়ে ছিলেন।

প্রার্থী উত্তম বারিক,রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি,প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জী,কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি,জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুন জানা সহ অন্যান্য নেতৃত্বরা মমতা ব্যানার্জীর সাথে পদযাত্রায় পা মিলিয়েছিলেন

Related News

Also Read