Select Language

[gtranslate]
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ২০শে মে, ২০২৬ )

শুক্রবার ভোরে যিনি খুন হন তার পরিচয় পাওয়া গেল

প্রদীপ কুমার সিংহ

শুক্রবার ভোরে বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকায় গলা কাটা মৃতদেহ উদ্ধার হয় এক যুবকের। মৃতের পরিচয় শুক্রবার রাত্রে জানা যায় মৃতের নাম শান্ত মন্ডল (৩৫)।বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার পিয়ালী এলাকায়! কর্মসূত্রে তিনি ব্যাঙ্গালোরে থাকতেন । আবার কখনো কলকাতায় ফিরলে এসে যাদবপুরে বন্ধুদের বাড়িতে থাকতো।

বারুইপুরের পিয়ালী এলাকায় মাঝে মধ্যে মায়ের কাছে আসতেন। গত বৃহস্পতিবার মায়ের কাছ এসেছিলেন! সন্ধ্যায় বেরিয়ে যান রাত্রি বারোটা নাগাদ মাকে ফোনও করে,বলেন সকালে ব্যাঙ্গালোরে চলে যাবো। পরে ফোনও করে কিন্তু তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। সংবাদ মাধ্যমে ছেলের ছবি দেখে মা চিনতে পারেন তার ছেলে। মা গৌরী রায় জানান ২০০১ সালে বাংলাদেশ থেকে তারা চলে আসেন তারপরেই ও পিয়ালী এলাকায় তেমন একটা থাকতে চাইতো না ছেলে। যাদবপুরে বন্ধু-বান্ধবদের সঙ্গে থাকতো। একটি হোটেলে কাজের সূত্রে ব্যাঙ্গালোরে বেশিদিন থাকতো মাঝেমধ্যে এখানে আসতো। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। গতকাল রাত্রে শান্তুর মা বারুইপুর থানা পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন!শান্ত যে তার ছেলে তিনি প্রমাণ দিয়ে বলেছেন ।কারা শান্ত কে মেরেছে কি জন্য মেরেছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে বারইপুর থানা পুলিশ!শান্তর মা গৌরী দেবী দাবি করেছেন তার ছেলেকে যারা মেরেছে তাদেরকে ধরে কঠোরতম শাস্তি দিতে হবে!

Related News

Also Read