Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

।। অভিষেককে স্বাগত জানাতে প্রস্তুত কাঁথি ।।

শনিবার সকাল থেকে কাঁথির প্রভাত কুমার কলেজের মাঠে উপচে পড়েছে হাজার হাজার তৃনমূল কর্মী সমর্থকেরা। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একসময়ে ‘গড়’ বলে পরিচিত কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘মেগা শো’ দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবে তৃণমূল।দলীয় সূত্রে তেমনই খবর।


শনিবার অভিষেকের সেই সভায় ১ লক্ষ জমায়েতের লক্ষ্যে ঝাঁপাচ্ছে শাসকদল। সে জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। প্রস্তুতি প্রায় শেষ । এদিন সকাল থেকেই সভাস্থলে হাজির রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির ছেলে যুব নেতা সুপ্রকাশ গিরি।



সভাস্থল পরিদর্শনে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নেন যুব তৃণমূলনেতা সুপ্রকাশ গিরি। তিনি বলেন শুভেন্দু অধিকারী রাজনৈিক ভাবে দিশেহারা হয়ে গেছেন। তাই তিনি এই সভা বন্ধ করতে আদালতে ছুটেছিলেন।
অভিষেক ব্যানার্জির সভাকে ঘিরে ইতিমধ্যেই কাঁথি শহর জুড়ে সাজো সাজো রব।

ব্যানার, পোস্টার ও কাট-আউট দিয়ে সাজানো হয়েছে রাস্তার দুধার। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার কড়া বলয়ে মুড়ে ফেলা হয়েছে সভাস্থলকে। এক কথায় পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে স্বাগত জানাতে প্রস্তুত।

Related News

Also Read