Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। স্ত্রীর সাথে বিবাদ:নাবালক শিশুকে জলে ডুবিয়ে মারলো বাবা ।।

আঠারো মাসের শিশু পুত্রকে খুন করল তার বাবা।এই নক্কারজনক ঘটনায় মৃত শিশু পুত্রের দাদু , ঠাকুমাও জড়িত বলে অভিযোগ করেছে তার মায়ের।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানা ব্যাবত্তারহাট পূর্ব গ্রাম পঞ্চায়েত এলাকায় ইড়খা গ্রামে।

গত দু বছর আগে নন্দকুমার থানার ব্যাবর্তাহাট পশ্চিম গ্রাম পঞ্চায়েতের এলাকায় ইড়খা গ্রামের মঞ্জুশ্রীর সাথে নন্দকুমার ব্লকের সিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মহদ্ধতিপুরে ভগবত পালের সঙ্গে বিয়ে হয় ।


স্থানীয়রা জানিয়েছেন বিয়ের এক বছর পর পারিবারিক অশান্তি লেগেই থাকে । এনিয়ে অনেকবার সালিশি সভা হয়েছে তাতে কোন ফল হয়নি । অবশেষে মেয়েটি তার বাবার বাড়ি চলে আসে। সেই কারণেই তাদের মধ্যে ডিভোর্সের কেস চলছে।

অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় আচমকা মঞ্জুশ্রীর বাপের বাড়িতে এসে শিশুটির বাবা, দাদু ও ঠাকুমা এসে ঝগড়া করে ।তারপরেই সেই শিশুটিকে দড়ি দিয়ে বেঁধে বাড়ির জলে ড্রামে জলে ডুবিয়ে খুন করে বলে অভিযোগ মঞ্জুশ্রীর। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


ব্যাবত্তারহাট পশ্চিম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক বেরা বলেন লোকের মুখে মুখে ঘটনাটা শুনেছি ।যদি সত্যি হয় নক্কার জনক।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।সত্যি ঘটনা সামনে আসুক

Related News

Also Read