Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

লাউদায় তৃনমূলের জনসংযোগ যাত্রা 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের লাউদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১নং টিম বিকাশ চন্দ্র বেজ এর নেতৃত্বে জন্টাই শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু হল।

উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসি-র সম্পাদক তথা কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,পঞ্চায়েত সমিতির ভূমিক কর্মাধ্যক্ষ কালীপদ দলাই, কাঁথি ৩ ব্লক তৃণমূলের সহ-সভাপতি গৌরীশঙ্কর মিশ্র,সহ সভাপতি মানিক দলাই,লাউদা গ্রাম পঞ্চায়েত প্রধান নন্দ দুলাল দাস, কাঁথি ৩ ব্লক মিলা তৃণমূল নেত্রী সাবিত্রী মণ্ডল, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ সুজাতা মাইতি, কাঁথি ৩ ব্লক যুব তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ প্রামাণিক,কাঁথি ৩ ব্লক এস সি, ও বি সি সভাপতি শিব শঙ্কর বর, লাউদা অঞ্চল তৃণমূলের সভাপতি সুখেন্দু বারিক ও অন্যান্য নেতৃত্ব।

Related News

Also Read