পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুর ১ ব্লকের কলাবেড়িয়ায় জাতীয়তাবাদী আলোচনা সভা রবিবার সকাল ১০ টায়। কলাবেরিয়া বিদ্যাসাগর চক্ষু নিরাময় কেন্দ্রের সভাকক্ষে গান্ধী সুভাষ লোহিয়া জয়প্রকাশ চর্চা ও অনুশীলন মঞ্চ ও সার্বিক গ্রাম উন্নয়ন সংঘের যৌথ আহ্বানে “সর্বোদয় থেকে সম্পূর্ণ ক্রান্তি “বিষয়ক জাতীয়তাবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মশাল পত্রিকার সভাপতি জয়ন্ত দাস মহাপাত্র।উপস্থিত ছিলেন গান্ধী সুভাষ লোহিয়া জয়প্রকাশ চর্চা ও অনুশীলন মঞ্চের আহ্বায়ক নিতাই চরন জানা ,সার্বিক গ্রাম উন্নয়ন সংঘের সম্পাদক বিশ্বজিৎ ঘোড়ই,মেদিনীপুর সমন্বয় সংস্থার সহ সভাপতি প্রাক্তন অধ্যাপক হৃষিকেশ পয়ড়্যা,শান্তিনিকেতন সর্বোদয় সংঘের সম্পাদক দেবাশিস বেরা ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিতথেকে বক্তব্য রাখেন সর্ব ভারতীয় সর্বসেবা সংঘের সভাপতি চন্দন পাল ।
মনীষীদের প্রতিকৃতী তে মাল্যদান,প্রদীপ প্রজ্জ্বোলন,সভাপতি সহ অতিথি বরণ করেন নার্শারি স্কুলের শিক্ষিকা বৃন্দ।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্নিগ্ধা ঘোড়ই।সকলের বক্তব্যে উঠে আসে জাতীয়তাবোধের উন্মেষ বর্তমান সমাজে খুবই জরুরি।জাতীয়তাবোধ থাকলে আজ সর্বক্ষেত্রে দুর্নীতির এত প্রবেশ ঘটত না। তাই মণীষী গনের জীবন চর্চা জরুরী। এলাকার প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকা অয়ন্তিকা মাইতি ।সভা সঞ্চালনা করেন বিশ্বজিৎ ঘোড়ই। সবশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সবার সভাপতি জয়ন্ত দাস মহাপাত্র।





