Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

হলদিয়ার বালুঘাটা ফেরীঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলো স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে।

জেলা পরিষদ থেকে বরাত পাওয়ার পরও দাবিমত এক লক্ষ টাকা তোলা না দেওয়ায় এবার নন্দীগ্রামের হলদিয়ার বালুঘাটা ফেরীঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে। এই বিরুদ্ধে অভিযোগ করেছেন ইজারাদার প্রভাত মাজী। বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা সহ তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ। অপরদিকে ফেরীঘাট বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন এলাকার বাসি।

ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চম খন্ড জালপাই গ্রামের ৩২ নম্বর বুথে, পঞ্চম খন্ড জালপাই থেকে হলদিয়ার বালুঘাটা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাছ থেকে ফেরি পরিষেবা লীজ নিয়েছিলেন ওই এলাকারই বাসিন্দা প্রভাত মাজি।প্রভাত বাবুর অভিযোগ গত কয়েকদিন আগে ৩২ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে এসে, ফেরি পরিষেবা চালু রাখার জন্য তার কাছে মোটা অংকের টাকা দাবি করেন।
তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন।



অভিযোগ গতকাল ৩২ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজনকে নিয়ে এসে নৌকো থেকে যাত্রীদের নামিয়ে দেন এবং ফেরিঘাট ভাঙচুর করেন ফেরির পরিষেবা বন্ধ করে দেন। প্রভাত মাজি নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।

বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাস বলেন এই ঘটনার সঙ্গে দলের কোন যোগাযোগ নেই। শুভেন্দু জানার সঙ্গে যাই ঘটনা ঘটে থাকুক তা সম্পূর্ণ ব্যক্তিগত।

নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এই ঘটনায় বিজেপির তীব্র সমালোচনা করেছেন

Related News