Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

সিএবি অনুর্ধ্ব ১৩ গ্রুপ ই লীগের খেলা সমাপ্ত

 

মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিএবি অনুর্ধ্ব ১৩ গ্রুপ ই লীগের খেলা আজ শেষ হলো কাঁথি সি এস এস এ ময়দানে। এই গ্রুপে মোট ৪ টি দল অংশ নেয় টিউলিপ ক্রিকেট একাডেমি, মিরাবাড় অন্নপূর্ণা ক্লাব, কোলাঘাট ক্রিকেট ক্লাব ৮০, কন্টাই সাব ডিভিশন স্পোর্টস এসোসিয়েশন। আজকের খেলায় যে দুটি অংশ গ্রহণ করে কোলাঘাট ক্রিকেট ক্লাব ৮০ ও কন্টাই সাব ডিভিশনাল স্পোর্টস এসোসিয়েশন। সকালে টসে জিতে কন্টাই ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ৩৫ ওভারের খেলায় কন্টাই ৩৩ ওভারে ১১৫ রানে সকলে আউট হয়ে যায়। প্রত্তুতরে কোলাঘাট ব্যাট করতে নেমে ২১.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৬ রান করে ফলে ৬ উইকেটে জয়লাভ করে।

এই জয়ের ফলে কোলাঘাট ক্রিকেট ক্লাব ৮০ পরের রাউন্ডে খেলার ছাড়পত্র লাভ করে। এই খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন কোলাঘাট ক্রিকেট ক্লাব ৮০ সৃজন বাস্কে।

এই পুরস্কার তুলে দেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত। উপস্থিত ছিলেন সহ সভাপতি সতীনাথ দাস অধিকারী সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, গোলক চন্দ্র বিশ্বাস ও সৌরভ মাইতি । দুই আম্পায়ার হরেন্দ্র নাথ জানা, তরুন পাল, স্কোরার গৌরব রথ।

Related News

Also Read