Select Language

[gtranslate]
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ১৮ই মে, ২০২৬ )

এবারে পাঁউশি অনাথ আশ্রমের ১৪ পরীক্ষার্থী মাধ্যমিকে

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ব্লকের পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের ১২ জন আবাসিক ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের দুজন পরীক্ষার্থী এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এদের কারোর মা বাবা দুজনই নেই বা কারো মা আছে বাবা নেই, বা বাবা আছে মা নেই। জীবনের এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে আশ্রমের সাহায্যে তারা জীবনের প্রথম পরীক্ষায় বসছে। আশ্রম কর্তৃপক্ষ সর্বতোভাবে সকল সময় তাদের কাছে আছে এবং আগামীদিনেও থাকবে। তাদের সমস্ত শক্তি ও সাহস জোগাচ্ছে। সংগীতা, সোমা, অপর্ণা, সুস্মিতা, রীপসীতা, পায়েল, সুরজিৎ, পৃথ্বীরাজ, রিজু, শান্তনু, রিভুপ্রিয় ও সিদ্ধান্ত প্রত্যেকেই খুবই আশাবাদী তারা এ বছর ভালো ফল করবে। সেই ভাবেই নিজেদেরকে প্রস্তুত করেছে। আশ্রমের কর্ণধার বলরাম করণ বলেন এরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে এবং নিজেদেরকে তৈরি করছে, যাতে আগামী দিনে প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারে। আশ্রম সবসময় ওদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই ওরা সকলে ভালো রেজাল্ট করে আরো এগিয়ে যাক এবং নিজের পায়ে দাঁড়াক।

Related News

Also Read