Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

“নন্দীগ্রামে নিহত তৃণমূল কর্মীদের পরিবারের পাশে অখিল গিরি”

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার  নন্দীগ্রামে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হওয়া তৃনমূল কর্মীদের পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের প্রাক্তন কারাগার মন্ত্রী অখিল গিরি।

কয়েকদিন আগে  নন্দীগ্রাম ১ ব্লক এর গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের  বৃন্দাবনচক এলাকার বাসিন্দা  নিহত তৃণমূল কর্মী মহাদেব বিসাইর বাড়িতে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি।  বিজেপির হাতে নিহত তৃণমূল কংগ্রেসের কর্মী মহাদেব বিসাই এর বাড়িতে উপস্থিত হয়ে পরিবারকে সমবেদনা ও সরকারের পক্ষ থেকে সর্বদা পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। অখিল বাবুর কাছে মৃতের পরিবার দাবি করেন মহাদেবের খুনির কঠোরতম শাস্তির।
অখিল বাবু তাঁদের বলেন পুলিশ প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করবে।

এদিন  নন্দীগ্রাম থানার  কালীচরণপুরগ্রাম পঞ্চায়েতের  ৭নং জালপাই গ্রামে বিজেপির হাতে নিহত তৃণমূল কংগ্রেস কর্মী বিষ্ণুপদ মন্ডল এর বাড়িতেও যান প্রাক্তন কারাগার মন্ত্রী। সেখানেও উপস্থিত হয়ে মৃতের পরিবারকে সমবেদনা ও সরকারের পক্ষ থেকে সর্বদা পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি ।

Related News

Also Read