ইন্দ্রজিৎ আইচ :- বাঘাযতীন এর কাছে আইরিশ মাল্টি স্পেশালিটি হসপিটাল এ আজ থেকে শুরু হলো মহিলা, চাইল্ড এন্ড নিওনেটাল কেয়ার ইউনিট এর পথ চলা। এই পরিসেবার উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন।
উপস্থিত ছিলেন এই হসপিটাল এর সি ই ও রাজ ভট্টাচার্য, গাইনো ডাক্তার মৃদুলা চৌধুরী,।
শিশু বিশেষজ্ঞ সার্জারি ডাক্তার শুভাশিস সাহা, ডাক্তার সব্যসাচী ভট্টাচার্য।
এক সাংবাদিক সন্মেলনে এই হসপিটাল এর কর্ণধার রাজ ভট্টাচার্য জানালেন আমাদের এই তিনটি লেবেল এর বিভাগ আছে। আইসিইউ, আই টি টি ইউ, এন আই সি ইউ। প্রতিটা লেবেল এ ১০ টা বেড আছে। আজ যে মহিলা ও শিশু বিভাগ চালু হলো সেখানে শিশু বিভাগে হার্ট, অস্থি থেকে নিউরো, গাস্ট্রো সব ডাক্তার থাকছে ২৪ ঘণ্টা এমন কি জরুরী বিভাগ, এমারর্যেন্সি সব ব্যাবস্থা থাকছে। আমাদের ব্যার্থিং প্যাকেজ থাক

ছে ৬৯ হাজার ৯৯৯ টাকা । থাকছে সরকারি সাস্থ্য সাথী থেকে অন্যান্য ইন্সুরেন্স এর সুযোগ সুবিধা। সুলভ মূল্যে বিশ্বমানের নিওনেটাল পেডিয়াট্রিক এমারর্যেন্সি । দ্বিতীয় হলো অত্যাধুনিক লেভেল NICU পরিষেবা এবং কাডিওটোকোগ্রাফি (সিটিজি)
হিস্ট্রেরোসাল পিনোগ্রাম (HSG)এই গুলির আধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে।এক কথায় আইরিশ হসপিটাল মহিলা,শিশুর সুস্বাস্থ্য র নতুন ঠিকানা বলা যেতেই পারে। অভিনেত্রী রাইমা সেন জানালেন আধুনিক চিকিৎসা পরিষেবায় এই হসপিটাল এক দিগন্ত সৃষ্টি করবে আগামী দিনে। ইতি মধ্যে এডিনো ভাইরাসে অনেকেই এখানে থেকে সুস্থ হয়েছেন। আজ এই হসপিটালের পক্ষে প্রিয়াঙ্কা মাইতি বেরা ও পায়েল মহাপাত্র গুহ এইদুই মায়ের বাচ্চাদের হাতে ফুল ও উপহার তুলে দেন রাইমা সেন ও হসপিটাল এর কর্ণধার রাজ ভট্টাচার্য।






