Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

ভোররাতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উঠল।

পূর্ব মেদনীপুর জেলার রামনগরের বালিসাই বড় রাঙ্কুয়াতে ভোররাতে এক নাবালিকাকে  ধর্ষণের ঘটনা ঘটলো। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বালিসাই বড়রাঙ্কুয়া হাসপাতালে ও পরে নাবালিকার অবস্থার অবনতি হলে তাকে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে  পাঁচ বছরের এই নাবালিকা তার দাদুর কাছে ঘুমিয়ে ছিলো । দুষ্কৃতীরা ঘুমন্ত অবস্থায় তার মুখে চাদর চাপা দিয়ে বাড়ি থেকে দশ মিটার দূরত্বে পুকুরের আড়ার পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

দুষ্কৃতীরা পুকুর পাড়ে নাবালিকা মেয়েটির উপরে পাশবিক অত্যাচার চালালেও সে কিছু বলতে পারেনি।কিছুক্ষন পরে ফের তার মুখ চাপা দিয়ে দুষ্কৃতীরা বিছানার কাছে ছেড়ে দিয়ে যায়।সেই সময়ে দাদু ঘুমিয়ে থাকায় নাবালিকা কিছু বলতে পারেনি ।

পরবর্তীকালে অবস্থার অবনতি হলে সে তার দাদুকে সমস্ত ঘটনা জানায়।

দাদু বলেন রাত তিনটের নাগাদ দেখি নাতনির হাত-পা গোটাটাই ভিজা এবং দুটো পা দিয়ে প্রচুর পরিমাণে ব্রিডিং হচ্ছে। তখন জিজ্ঞেস করতে গিয়ে জানায় আমাকে কয়েকজন তুলে নিয়ে যায় এবং আমার উপর শারীরিক নির্যাতন করে তারপরেই জ্ঞান হারায় মেয়েটি।

পরিবারের দাবি অবিলম্বে এই ঘটনা পুলিশ তদন্ত করে দোষী ব্যক্তি যাতে কড়া শাস্তি হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে এক পার্টি জুতো এবং একটি টর্চ লাইট উদ্ধার করেছে।

Related News

Also Read