Select Language

[gtranslate]
২রা মাঘ, ১৪৩২ শুক্রবার ( ১৬ই জানুয়ারি, ২০২৬ )

খেজুরিতে গণতান্ত্রিক মহিলা সমিতির আঞ্চলিক কমিটির সম্মেলন

অভয়া থেকে তামান্না এবং এ রাজ্য সহ সারা দেশব্যাপী মহিলাদের উপর ধর্ষণ,খূন,অত্যাচার,নির্যাতনের বিরুদ্ধে ন্যায় বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে

নারী মুক্তি- সমানাধিকার এবং গণতন্ত্রের দাবির স্লোগান তুলে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ইউনিট, অঞ্চল ও জেলা সম্মেলন।

আজ খেজুরি -১ ও খেজুরী -২ আঞ্চলিক কমিটির চতুর্থ সম্মেলন হেড়িয়ায় সুকুমার সেনগুপ্ত ভবন ও কুঞ্জপুরে সুকুমার সেনগুপ্ত ভবনের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন রাজ্য মহিলা নেত্রী রীতা দত্ত, জেলা নেত্রী অপর্ণা দাস।সম্মেলনে খেজুরী-১ ব্লকে হেঁড়িয়া ও কামারদা দুটি আঞ্চলিক কমিটি গঠিত হয়।

হেঁড়িয়া আঞ্চলিক কমিটির সভানেত্রী আভা বেরা, সম্পাদক শিবানী গোল এবং কামারদা আঞ্চলিক কমিটিতে সভানেত্রী–মানসী বেরা, এবং সম্পাদক গৌরী রানী জানা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

খেজুরি -২ আঞ্চলিক কমিটিতে সভানেত্রী মানসী দাস ও সম্পাদক নির্বাচিত হয়েছেন-পার্বতী করণ।

Related News

Also Read