Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

আবারো ভাই ভাই সংঘ ভবনে চুরি 

প্রদীপ কুমার সিংহ

 

কয়েক মাস আগে চুরি হয়েছিল আবার শনিবার রাতে সংঘ ভবনের লোহার গ্রিলের ও কাঠের দরজার ৯টি তালা ভেঙে ঢুকে সংঘের ভেতরে বেশ কয়েকটি পিতলের ট্রফি,জিম করার কিছু সরঞ্জাম আই সি ডি এস স্কুল চলত এই ভবনে তার বাসন-কোসন সব চুরি করে দুষ্কৃতীরা চম্পট দেয়।

ক্লাবে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক অকেজো করে চুরি করে। এমনই ঘটনা ঘটে জানা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর উত্তর উকিল পাড়ায় ভাই ভাই সংঘের ভবনে। ভাই ভাই সঙ্গে প্রাক্তন সভাপতি অচিন্তপুর মণ্ডল বলেন এই ভবনে অঙ্গনওয়াড়ি আইসিডিএস এর স্কুল চলত। প্রায় ১০-১২ বছর ধরে এই স্কুল চলে। ৫০ থেকে ৬০টি স্টুডেন্ট আছে। স্টুডেন্টেদের স্কুল থেকে খাবারে ব্যবস্থা করত। শনিবার রাতে সংঘ ভবন থেকেই স্কুলের প্রেসার কুকার, হাড়ি, কড়া সমস্ত বাসন চুরি হয়। এই ভবনে আগে বেশ কয়েকবার চুরি হয়।

 

ভাই ভাই সংঘের এক সদস্য জানান রবিবার সকালে তিনি জিম করতে সংঘ ভবনে আসেন এসে দেখেন গ্রিলের দরজা তালা ভাঙ্গা ভেতরে অফিসে কাঠের দরজার তালা ভাঙ্গা। সিসিটিভি হার্ডডিস্ক তার গুলো ঝুলছে সব তার কেটে লন্ডভন্ড করে দেয়। সঙ্গে সঙ্গে সিনিয়র সদস্যদের খবর দেয় । তারা অনেকে ছুটে আসে, আইসিডিএস এর স্কুলের সহকারী শিক্ষক রুনু লস্করকে খবর দিলে সেও ছুটে আসে। তিনি বলেন রান্না করার বেশ কিছু সরঞ্জাম-প্রেসার কুকার, হাঁড়ি কড়া সহ বিভিন্ন খাদ্য সামগ্রী চুরি হয়।

সংঘের আরেক সদস্য রুপাই বলেন বহুদিন ধরে ক্লাবে জিমের ব্যবস্থা আছে। বেশ কিছু সদস্য এই জিম করে কিন্তু এই শনিবার রাতে ওই ঘর থেকে জিমের বেশ কিছু সরঞ্জাম চুরি হয়। এই চুরি একবার নয় ২০২৪ সালে দুবার চুরি হয়েছিল আবার এ বছরে শনিবার দিন চুরি হল। বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে।

Related News

Also Read