প্রদীপ কুমার সিংহ
নকল সিবিআই এর সাব ইন্সপেক্টর এর পরিচয় দিয়ে নাবালিকা অপহরণের ঘটনা বারুইপুরে এক যুবকের বিরুদ্ধে । পুলিশ নাবালিকাকে উদ্ধার করে এবং নকল সিবিআই সাব-ইন্সপেক্টর যুবক কুনাল কাশ্যপ দাসকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর মাঝখানেক আগে
সিবি আই সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ১৪ বছরের নাবালিকাকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে অপহরণ করে যৌন সম্পর্ক পরে বলে অভিযোগ ওই এক যুবকের বিরুদ্ধে। ২২ শে জানুয়ারি ২০২৬ তারিখে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এরপরেই বারুইপুর থানার এস আই সুকুমার রুইদাসের নেতৃত্বে পুলিশ দল তদন্ত শুরু করে। শেষে ওই যুবকের আসল বাড়ি বালিগঞ্জে ঠিকানা পায় পুলিশ। সেখানে তল্লাশি করে কিন্তু সেখানে পায় নাই। পরে মোবাইল ট্যাপ করে ঠাকুরপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে।একই সঙ্গে অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল আই কার্ড ও আসল ভোটার কার্ড।পুলিশ জানিয়েছে ঠাকুরপুকুরে তার ভাড়া বাড়িতে ওই নাবালিকা কে রাখা হয়েছিল।২২ জানুয়ারি নাবালিকার পরিবার অপহরণ এর অভিযোগ দায়ের করেছিল। পুলিশ সূত্রে আর খবর, অভিযুক্ত সি বি আইয়ের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন নাবালিকাদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরী করতো। যে এলাকায় ভাড়া থাকতো তার আশপাশের এলাকার নাবালিকাদের টার্গেট করা হত।৬ মাস আগে বারুইপুরের মল্লিকপুরের ওই নাবালিকার বাড়ির কাছে ভাড়া নিয়েছিল কুনাল। সেই খান থেকেই নানা প্রলোভন দিয়ে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরী করে তাকে ফাঁসায় অভিযুক্ত। এরপরে সুযোগ বুঝে তাকে নিয়ে চম্পট দেয় সে। পুলিশ সোমবার রাতে ঠাকুরপুকুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার বারুইপুর থানার পক্ষ থেকে মেডিকেল টেস্ট করায় দুজনকেই। অভিযুক্তএর বিরুদ্ধে বিভিন্ন ধরার মামলা রুজু করে মঙ্গলবারেই পুলিশের পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতের তোলা হয়। মহামান্য বিচারক অভিযুক্ত কে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন।





