Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

নন্দকুমারের বাখরাবাদে একটি অবৈধ তেল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পেট্রোকেমিক্যালসের পেট্রোলিয়াম জাত তেল রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় । দীর্ঘদিন ধরেই অভিযোগ ১১৬ নং জাতীয় সড়ক পথ ধরে যাওয়ার পথে বেশ কিছু অসাধু ব্যবসায়ী সেই তেল চুরি করে অবৈধভাবে রমরমা কারবার চালাচ্ছে ।এই বিষয়ে বহুবার স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ করলেও অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করা হয়নি বলে অভিযোগ ।

আরো অভিযোগ প্রশাসন ব্যাবস্থা না নেওয়ায় এই নিয়ে হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।আদালত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে এই অবৈধ কারবার বন্ধের নির্দেশ দিয়েছে বলেও দাবি এলাকাবাসীর। এরপরেও জেলার মধ্যে বেশ কয়েকটি জায়গায় অবৈধ তেল কাটিং এর কারবার চলছে ।

 

তেমনই একটি অবৈধ তেল কাটিং এর কারখানায় আজ কিছুক্ষণ আগে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন তবে কিভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Related News

Also Read