Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

আবার বারুইপুরে নিষিদ্ধ চকলেট বোমা উদ্ধার, গ্রেফতার এক

 

প্রদীপ কুমার সিংহ

আবার বারুইপুরে নিষিদ্ধ চকলেট বোম উদ্ধার করল পুলিশ। কিছুদিন আগে ১০০ কেজি চকলেট বোমা উদ্ধার করে পুলিশ। আবার বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে
বারুইপুর থানার পুলিশ চম্পাহাটি এলাকায় অভিযানে নেমে উদ্ধার করল ১২০ কেজি নিষিদ্ধ চকলেট বোমা। সেই সঙ্গে বোমা তৈরি করার বেশ কিছু সামগ্রিক উদ্ধার করে পুলিশ।গ্রেফতার করা হয়েছে দেবাশীষ মন্ডল নামে এক ব্যক্তিকে।
পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। দেবাশীষের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বোমাগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এগুলি স্থানীয় এলাকায় বেআইনি ভাবে সরবরাহ করার পরিকল্পনা ছিল।

ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ আরও জানিয়েছে, এই বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত চলছে। চম্পাহাটি এলাকায় এই ধরনের নিষিদ্ধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। প্রশাসন সূত্রে বারবার সতর্ক করা হয় চামপাটি এলাকার নিষিদ্ধ বাজি তৈরি করবেন না ও বিক্রি করবেন না কিন্তু কে শুনে কার কথা ? প্রশাসনের কথাতে তোয়াক্কা না করে দিনের পর দিন এলাকার নিষিদ্ধ বাজি তৈরি করে বাজি ব্যবসায়ীরা। মাঝে মাঝেই নিষিদ্ধ বাজি তৈরি করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাতে অনেক মানুষেরই মৃত্যু হয়।

Related News

Also Read