Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ১২ই জুলাই, ২০২৬ )

কলিয়াচক সংস্কৃত কলেজে দশদিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবিরের সমাপণ সমারোহ

দক্ষিণবঙ্গীয় প্রান্তীয় সংস্কৃতভারতীর ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ১ ব্লকের কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে আয়োজিত দশদিন ব্যাপী সংস্কৃত সম্ভাষণ শিবিরের সমাপন সমারোহ পালিত হল যথাযোগ্য ভাবে। উক্ত সমারোহে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. ব্রজেন্দ্র কুমার সিংদেব এর উপস্থিতিতে বিশিষ্ট তথা মুখ্যাতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতভারতীর দক্ষিণবঙ্গের প্রান্তমন্ত্রী ডঃ. সন্তু দত্ত, প্রান্তশিক্ষণ প্রমূখ মধুসূদন জানা, সাথে দক্ষিণবঙ্গীয় জনপদ সংযোজক সন্দীপন ভট্টাচার্য এবং দশদিন শিবিরের শিক্ষিকা বর্ণালী গুমট্যা, সাথে বিশিষ্ট সমাজসেবী জগদীশ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সংস্কৃতে সম্ভাষণ এর প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছাত্র ছাত্রীরা তাদের সংস্কৃত ভাষা দক্ষতা প্রকাশ করে। এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মহাবিদ্যালয় এর অধ্যাপক ডঃ. নৃসিংহনাথ গুরু ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ডঃ সুখদেব সাউ।

Related News

Also Read