প্রদীপ কুমার সিংহ:-পারিবারিক অশান্তির জেরে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে মাথায় কোপ মেরে খুনের চেষ্টার জেরে চাঞ্চল্য ছড়ালো। গুরুতর আহত অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই আহত ব্যক্তিকে। আহত ব্যক্তির নাম রমজান আলী লস্কর(২৮)। দর্জি কাজ করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে জয়নগর থানার অন্তর্গত জাঙ্গালিয়া হাজির মোড়ে। পরিবারের সূত্রের খবর পাশের বাড়ির সঙ্গে অশান্তি ছিল অনেকদিন। শুক্রবার বিকালে রমজান আলী বাড়ি মেয়েদের সঙ্গে ঝগড়া হয় পাশের বাড়ির। ঝগড়া মিটেও যায়। রাত আটটা নাগাদ রমজান তার মায়ের সঙ্গে বাড়িতে ছিল ।এমন সময় পাশের বাড়ির চাচতো ভাই হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে আসে॥
প্রথমে রমজানের মাকে মারে,তারপর রমজানকে কোপ মাথায় মারে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। রমজানকে নিয়ে তার পরিবারের আশেপাশে বাড়ির মানুষ প্রথমে পদ্দেরহাট গ্রামীণ হাসপাতালে আসে। সেখানের ডাক্তার রেফার করে বারুইপুর মহকুমা হাসপাতালে। বারুইপুর হাসপাতালে তার চিকিৎসা চলে ।পরে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বারুইপুর হাসপাতালে ডাক্তার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এ ব্যাপারে জয়নগর থানায় অভিযোগ জানাবে রমজানের পরিবারের লোকেরা।






