Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

রাস্তা বেহাল, ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালো সিপিএম

তৃণমূলের দূর্নীতির জোয়ারে রাস্তাঘাট বেহাল তাই রাস্তর ওপর ধান চারা পুঁতে বিক্ষোভ দেখাতে হচ্ছে। এমনটাই বললেন গ্রামবাসী বিক্ষোভকারীরা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন রাস্তাঘাট জল নিকাশি সংস্করণ না হওয়ার ফলে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে।

রাস্তার এমনই বেহাল দশা বৃষ্টি কালে রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় দোলায়। ছাত্রছাত্রীরা স্কুলে যায় খালি পায়ে। এমনই বেহাল রাস্তার ছবি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন ব্লকের কুসুমপুর গ্রামে।

 

বিক্ষোভকারীরা জানান , প্রায় ২ কিলোমিটার রাস্তা কাদা, খানাখন্দে ভর্তি। রাস্তার দাবিতে গ্রামবাসীরা সরকারি “পাড়ায় সমাধান” থেকে “সরাসরি মুখ্যমন্ত্রী” পর্যন্ত একাধিক বার জানিও কোন কাজ হয়নি। কুসুমপুর গ্রামের এই রাস্তা দিয়ে দৈনিক, স্কুল পড়ুয়া সহ কয়েক হাজার লোকের যাতায়াত। এমনকি একটি হাইস্কুল, স্বাস্থ্য কেন্দ্র, তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই এলাকায়। এলাকার মানুষ জনের যাতায়াতের প্রধান রাস্তায় এটি। গত ১৫ বছর ধরে স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ শাসক তৃণমূলের দখলে রয়েছে ।

 

অপরদিকে গত পাঁচ বছর এলাকার বিধায়ক ও সাংসদ বিজেপির। রাস্তা সংস্কারে দুই দলই ব্যর্থ। এমনটা জানিয়েছেন এলাকার সিপিআইএম নেতৃত্বরা। আজ সিপিআইএমে র পক্ষ থেকে গ্রামবাসীদের নিয়ে রাস্তায় ধান গাছের চারা রোপনের মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব ঝাড়েশ্বর বেরা, অশোক পন্ডা, সুব্রত প্রধান প্রমুখ।

 

এ বিষয়ে স্থানীয় সিপিএম নেতৃত্ব অশোক পন্ডা বলেন, মানুষের উন্নয়নের টাকায় দুর্নীতি করছে তৃণমূল এবং বিজেপি। তাই সাধারণ মানুষের যাতায়াতের রাস্তাটুকু মেরামত করতে পারছে না। তিনি হুংকার দেন আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ এই দুই দলের দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীদের পক্ষে জবাব দেবেন।

Related News

Also Read