Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

রক্ত সংকট নিরসনে এগিয়ে এলো উই কেয়ার ফাউন্ডেশান

রক্ত সংকট নিরসনে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার এগরার স্বেচ্ছা সেবী সংগঠন উইকেয়ারফাউন্ডেশান। শীতকালীন রক্ত সংকট নিরসনে উই কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বালিঘাই কৃষ্ণপু্র নিউ ফ্রেন্ডস ক্লাব এর সহযোগিতা য় অষ্টমী শ্যামা পূজা উপলক্ষে একটি রক্ত দান শিবির আয়োজন করা হয়। ২৮ জন রক্ত দাতা রক্ত দান করেন। যাদের মধ্যে ১৬ জন প্রথম বার রক্ত দান করেছেন। এগরা ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে।

এই রক্ত দান শিবিরটি উই কেয়ার ফাউন্ডেশনের বছরের অষ্টম রক্ত দান শিবির।উই কেয়ার ফাউন্ডেশন সারা বছর রক্ত সংকট মোকাবেলায় এগরা র মধ্যে সবচেয়ে পরিচিত সংগঠন। এছাড়া বিভিন্ন এলাকায় ক্লাবের মানুষ কে অনুপ্রেরণা দেন সরকারি ব্লাড সেন্টার এর মাধ্যমে রক্ত দান শিবির করার জন্য।উই কেয়ার ফাউন্ডেশনের সম্পাদিকা উজ্জয়িনী ব্যানার্জি ধন্যবাদ জানান সমস্ত রক্ত যোদ্ধা দের ও ক্লাব কর্তৃপক্ষ কে।

ধন্যবাদ জানান ফাউন্ডেশনের যোদ্ধা বিশ্বজিৎ নাথ, রঞ্জিত রাউল, সুকুমার প্রামাণিক,নন্দ দুলাল প্রামাণিক কে যারা নিজেরা রক্ত দান করার সাথে সাথে সমগ্র রক্ত দান শিবির টি দারুন ভাবে পরিচালনা করেন।ক্লাবের পক্ষ থেকে বিশ্বজিৎ নাথ বলে আমরা রক্ত সংকটে পেড়েছি নতুন রক্ত যোদ্ধা তৈরী করতে। তরুন সমাজ রক্ত দান শিবির এ রক্ত দান করতে উৎসাহিত হয়েছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে। সংস্থা র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এগিয়ে আসেন ডাঃ এন কে প্রধান এবং অতিথি র আসন অলংকৃত করেন।

Related News

Also Read