প্রদীপ কুমার সিংহ
বয়স যখন পাঁচ বছর রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ পরে যায় তখন একটি ট্রেন চলে আসে ডান হাতের কুনুর নীচের কিছুটা অংশ বাদ চলে যায়। সেই থেকেই স্ট্রাগেল করে বড় হয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন চাকরির খোঁজে করছেন উত্তর ২৪ পরগনা নিবাসী সন্ধ্যা সিং।

মাঠে চাষ করতে করতে হঠাৎ হাত কেটে যায় সেই হাত গেংলিং হয়ে গিয়ে কিছুটা কেটে বাদ দিতে হয়। এখন বাড়িতে বসে তাকে কিছু করার ক্ষমতা নেই এমনই কথা শোনালেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ঘটকপুর এলাকার বাসিন্দা আয়বদ মোল্লা।

তিনি বলেন ২০০০ সালে তার জমিতে চাষ করতেন চাষ করতে করতে হঠাৎ কাস্তে দিয়ে তার ডান হাত কেটে যায়, সেখান থেকে হাত গ্যাংলিন হয়ে যায়। হাত কিছুটা কেটে বাদ দিতে হয়। সেই হাতে কৃত্রিম হাত জোড়া লাগায় বারুইপুর ফুলতলার একটি স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ উন্নয়ন কেন্দ্রে রবিবার কৃত্রিম হাত বিতরনের একটি অনুষ্ঠান হয় সেখানে। আয় বদ মোল্লা সন্ধ্যা সিং সহ এমনই ১৩ জন মানুষের কৃত্রিম হাত বিতরণের অনুষ্ঠান হয়।

এই সমস্যার কর্ণধার কল্লোল ঘোষ বলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার রোটারি ক্যালকাটা এক্সটেনশন ক্লাবের পরিচালনায় দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমবাংলা বিভিন্ন জেলা থেকে আগত ১৩ জন মানুষকে কৃত্রিম হাত বিতরণ করা হয়। কেউ জন্ম থেকে হাত নেই কেউ দুর্ঘটনায় কবলিত হয়ে হাত কেটে বাদ চলে যায় এমন মানুষদের কৃত্রিম হাতে ব্যবস্থা করা হয়। কৃত্রিম হাতে সাহায্যে রুটি বেলতে পারবে, লিখতে পারবে, ব্রাশ দিয়ে দাঁত মাজতে পারবে,শসা ছাড়াতে পারবে বিভিন্ন কাজ করতে পারবে। এই হাত পেয়ে মানুষ খুবই খুশি হয়েছেন।





