Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। পর্যটকদের নিরাপত্তায় দিঘায় একাধিক নিষেধাজ্ঞা ।।

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর
দিঘাতে সকাল থেকে নিরাপত্তা ব্যাবস্থা আরো কড়া করেছে প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আজও দিঘাতে পর্যটকের ভিড় রয়েছে ।প্রায় ৫০ থেকে ৬০ হাজার পর্যটক দিঘাতে রয়েছে।এই অবস্থায় যাতে সমুদ্র স্নানে নেমে পর্যটকেরা কোন দুর্ঘটনা না ঘটাতে পারে সেই উদ্যোগ নিয়েছে প্রশাসন।প্রসঙ্গত গতকাল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সমুদ্র স্নানে নেমে বালিগঞ্জের বাসিন্দা এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।



সোমবার সকাল থেকেই প্রশাসনের তরফে মাইকিং চলছে। কোমর জলের বেশি পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে। যত্রতত্র সমুদ্র স্নান করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।নির্দেশে বলা হয়েছে প্রশাসনের নির্দিষ্ট করা জায়গায় স্নানে নামতে হবে। সকাল থেকে দিঘাতে দফায় দফায় বৃষ্টি, মেঘলা আকাশ বেশ কিছুটা ঝড়ো হওয়া বইছে।

Related News

Also Read