Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা:ভগবানপুর থানায় ডেপুটেশন দিল বিজেপি

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এ সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থাকারীর শাস্তির দাবিতে ভগবানপুর থানায় ডেপুটেশন দিল বিজেপি। নেতৃত্ব দেন সাংসদ সৌমেন্দু অধিকারী ও এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি।

বিশাল মিছিল করে ভগবানপুর এলাকা পরিক্রমা করার পর থানায় ডেপুটেশন দেওয়া হয়। দাবি হেনস্তাকারী মেহবুব মল্লিকের কঠোর শাস্তি। সংগীত শিল্পীর হেনস্থার অভিযোগে ধৃত একটি বেসরকারি বিদ্যালয়ের কর্ণধার মেহবুব মল্লিক কে সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

 

অভিযোগ শনিবার এক বেসরকারি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে লগ্নজিতা চক্রবর্তী এসেছিল যোগদান করতে। অভিযোগ মেহেবুব মল্লিক তাকে সেকুলার সংগীত পরিবেশনের জন্য চাপ দিতে থাকে। অভিযোগ সেই সংগীত পরিবেশন না করলে তাকে হেনস্থা ও শ্লীলতা হানি করা হয়। ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। পরবর্তীকালে অভিযোগ গ্রহণ করার পর পুলিশ সুপারের নির্দেশে মেহবুব মল্লিককে গ্রেফতার করে।

 

এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে।পুলিশ তদন্তে নেমেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিতুন দে। ভগবানপুরে সঙ্গীতশিল্পীকে হেনস্তার প্রতিবাদে ভগবানপুর থানা ঘেরাও করে ও প্রতিবাদ কর্মসূচি করল বিজেপি । উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী, বিজেপি নেতা শঙ্কুদেবপন্ডা, ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি,জেলা সহ সভাপতি স্বপন রায়, জেলা সম্পাদক কৃষ্ণা সাঁতরা, জেলা সদস্য সূর্যকান্ত বাগ। সনাতনী ঐক্য মঞ্চ পক্ষ থেকে মিছিল শুরু হয় কোটলাউড়ি মোড় থেকে ভগবানপুর থানা পর্যন্ত, মিছিলে পা মিলিয়েছেন কয়েকশ অসাধারণ মানুষজন, প্রতিবাদীদের হাতে পতাকা ওঁম লেখা পতাকা।

 

এই মিছিলে নেতৃত্ব দেন শঙ্কুদেব পন্ডা, মিছিল থানায় প্রবেশ করার আগে সামনে আটকানোর জন্য মোতাইন ছিল বিশাল পুলিশ বাহিনী। থানার ওসি সহ তৃণমূলকে তুলধনা করেন ।

Related News

Also Read