Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

ফের নন্দীগ্রামে উদ্ধার তাজা বোমা

নন্দীগ্রামে ফের তাজা বোমা উদ্ধার হল বিকালে। সূত্রের খবর নন্দীগ্রাম ২ ব্লকের মনোহরপুর গ্রামের ইটভাটার একটি পরিতক্ত ঘরে  বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন।এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পাশাপাশি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী। তিনি বলেন ইটভাটার এই ঘরটি ব্যবহার হয় না। সেই ঘরের মধ্যে বোমা কোথা থেকে এলো তদন্ত করা হোক।  পুলিশে খবর দিলে নন্দীগ্রাম থানার পুলিশ এসে ৬ টি তাজা বোম জলের বালতিতে করে উদ্ধার করে নিয়ে যায়।

নন্দীগ্রাম থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন মনোহরপুরের পরিতক্ত বাড়ি থেকে ছয়টি বোমা উদ্ধার করা হয়েছে তাকে নিষ্ক্রিয় করা হবে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এই বোমা কোথা থেকে এলো। নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা লেগেই আছে। সেই কাজে এই বোমা গুলি ব্যবহার করার জন্য রাখা হয়েছিল বলে স্থানীয়দের মত। এই ঘটনাকে ঘিরে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন তৃণমূল এলাকাকে উত্তপ্ত করার জন্য এই বোমা মজুদ করেছিল। অপরদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে এলাকায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে। সেই কারণে তারা বোমা ও বন্দুক মজুত করেছে বিভিন্ন জায়গায়। তার ফলস্বরূপ এই বোমা উদ্ধার হল।

Related News

Also Read