Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।।কাঁথি মডেল ইনস্টিটিউশনে বিদ্যাসাগরের জন্ম দিবস ও শারদ অর্ঘ‍্য ।।

বৃহস্পতিবার বিকেলে কাঁথি মডেল ইনস্টিটিউশনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্ম দিবসে স্মরণ-শ্রদ্ধাঞ্জলি এবং শারদ অর্ঘ‍্য নিবেদিত হল। অনুষ্ঠানে পৌরোহিত‍্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর কর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বর্ষীয়ান শিক্ষক মনোজ কুমার ভূঞ‍্যা।

প্রথম পর্বে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান এবং ছাত্র অঙ্কিত জানার “ধন্য তুমি বিদ্যাসাগর”
সূচনা সংগীতের মাধ্যমে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদিত হয়।



বিদ্যাসাগর বিষয়ক কবিতা আবৃত্তি করে ছাত্র অর্ণব মাইতি। বিদ্যাসাগরের জীবনের নানান্ দিক নিয়ে আলোচনা করেন শিক্ষক দীপক কুমার বর্মন, সুশান্ত কুমার ঘোষ, শিক্ষিকা সোমা সিনহা প্রমুখ।

দ্বিতীয়ার্ধে সংগীত ও আবৃত্তির মাধ্যমে ‘শারদ অর্ঘ্য’ নিবেদিত হয়। শিক্ষক সুজন দাস এবং ছাত্র অভিরূপ মণ্ডলের সংগীত, সৌম্যজিৎ প্রধান,সাগ্নিক দাস এবং শিক্ষিকা মিতালী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তির আন্তরিক নিবেদনে অনুষ্ঠানটি উপভোগ‍্য হয়ে ওঠে।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন শিক্ষক প্রমথেশ মণ্ডল।

Related News

Also Read