পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তরুণ জানা’র নাম ঘোষণা হতেই উল্লাসে মেতে উঠেছেন আত্মীয়-স্বজন থেকে দলের কর্মী ও সমর্থকেরা।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধক্ষ্যের পদ সামলাচ্ছেন তরুণ জানা। পাশাপাশি, এবার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্বাচিত হয়েছেন তরুণ জানা।
এদিন সন্ধ্যায় কাঁথি পুরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি’কে সঙ্গে নিয়ে শেরপুর কালী মন্দিরে পুজো দিয়ে এবং জনসংযোগের মধ্য দিয়েই ভোট প্রচার শুরু করলেন। তারপর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দক্ষিণ কাঁথি বিধানসভার তৃণমূল প্রার্থী তরুণ জানা।
বিরোধীদের জামানত জব্দ করার নিদান তৃণমূল প্রার্থী তরুণ জানা’র।
Post Views: 15





