Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ঈশরের জাতীয় ক্রীড়াদিবস উদযাপন।

কেকা মিত্র :- বিভিন্ন খেলাধূলার বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে ২৯ আগস্ট ২০২৩ কলকাতার কলাকুঞ্জে হকির জাদুগর শ্রী ধ্যানচাঁদ-এর জন্মদিনে জাতীয় ক্রীড়াদিবস উদযাপন করে ঈশরে ( ইন্ডিয়ান সোসাইটি ফর হিটিং রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ারকন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স) কলকাতা চ্যাপ্টার এবং তাদের সদস্য-সদস্যা।

দাবার গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার উপস্থিতিতে সন্ধ্যাটি মনোরম হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবলার নাসির আহমেদ, রণজিৎ মুখার্জি, সুবীর সরকার, কোচ বাপি দত্ত, খ্যাতনামা তিন ক্রীড়াসাংবাদিক অর্চিমান ভাদুড়ী, গৌতম ভট্টাচার্য, জয়দীপ সুর ও আরো অনেক বিশিস্ট ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমী।

বক্তব্য রাখেন ক্রীড়াবিদ শাকিল আহমেদ, শুভাশিস দাশগুপ্ত, মনীষা ত্রিপাঠী, সিটি স্টাইল-এর তরুণ কর্ণধার করণ গোয়েনকা ও সুবক্তা আন্দ্রে গার্সিয়ার কর্ণধার অভীক রায়। উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-সভাপতি চন্দন রায়চৌধুরী ও ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও জর্জ টেলিগ্রাফ-এর ট্রাস্টি এবং ডিরেক্টর অনির্বাণ দত্ত।

অনুষ্ঠানে মঞ্চে সুন্দরভাবে দাবা খেলা আয়োজন করেন উদ্যোক্তারা। এতে বিজয়ী হন কুণাল চ্যাটার্জি ও অগ্নিভ সেনগুপ্ত। বিশেষ আকর্ষণ ছিলো আট বছরের ক্ষুদে দাবাড়ু শ্রীমান স্পন্দন দেবনাথ।
এছাড়াও দাবা, টেবিল টেনিস ও কুইজ-এর বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন ক্রীড়াবিদ ও ঈশরের বিশিষ্ট ও সিনিয়র সদস্যরা।
অনুষ্ঠানটির সুন্দর পরিচালনা করেন অভিনেতা ও দূরদর্শনের সঞ্চালক সোম মুখার্জী ও ঈশরের কলকাতা চ্যাপ্টারের কর্ণধার শঙ্খ ভট্টাচার্য ও তার দলের সদস্যবৃন্দ।

Related News