পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যান সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি মহকুমা শাখার পক্ষ থেকে প্রায় শতাধিক গৃহ শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত হয়ে কাঁথি শহরে মিছিল আকারে একটি প্রতিবাদ কর্মসুচী পালন করলো । সেই সাথে স্কুলে ডেপুটেশন দেওয়া হয়।
কাঁথি চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সভা হয়। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যান সমিতির বহরমপুরে সদস্য বিভাষ মন্ডল নামে এক গৃহ শিক্ষক প্রাইভেটরত স্কুল শিক্ষকের দ্ধারা আক্রান্ত হন। সেই ঘটনার প্রতিবাদে এই সভা হয়।
এই সভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা কো- অর্ডিনেটার দীপু খান। কাঁথি মহকুমা কোরকমিটির নেতৃত্ব বিশ্বজিৎ পাত্র। জেলা সভাপতি চন্দন কুমার পাল।
পরে শহর পরিক্রমা করে কাঁথি ব্রাহ্মবালাকা বিদ্যালয়। হিন্দু গার্লস, হাই স্কুল, মডেল স্কুল,ক্ষেত্রমোহন এই সব স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের ডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি প্রদীপ কুমার বেরা। কাঁথি মহকুমার নেতৃত্ব চন্ডীচরন দাস। বিপ্লব মান্না। তপন ঘোষ সহ আরো অনেকে।
আন্দোলনকারীরা জানিয়েছেন এই স্কুল গুলির প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ বলেন যে, এর আগেও তাঁরা বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন না করার নির্দেশ দিয়েছেন।। এবং তাঁরা ফের বিদ্যালয়ের সমস্ত সহ শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে মিটিং করে আবারও একবার জানিয়ে দেওয়ার আশ্বাস দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরে যদি স্কুল শিক্ষা দপ্তর ও সরকারের দেওয়া নির্দেশিকা অমন্য করে প্রাইভেট টিউশান পড়ান তাহলে সংগঠন স্কুল পরিদর্শক অর্থাৎ এস আই অফিসে ওই সমস্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকাদের নামের তালিকা সহ ডেপুটেশন দেওয়া হবে।






