Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

তৃণমূলের কর্মীদের উপরে হামলা চালালো বিজেপির দুষ্কৃরীরা।

লোকসভা নির্বাচনের ভোট গ্রহন মাত্র ২৪ ঘন্টা পরে।সেই আবহে ফের উত্তপ্ত হয়ে উঠলো নন্দীগ্রাম।তৃণমূলের কর্মীদের উপরে হামলা চালালো বিজেপির দুষ্কৃরীরা। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ভেটুরিয়ায় এই হামলা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

জানা গেছে রাত ১১ টা নাগাদ ভেটুরিয়া গ্রামে একটি চায়ের দোকানে বসেছিলো কয়েক জন তৃনমূল কর্মী।সেই সময়ে লাঠি, বাঁশ. লোহার রড, হাঁসুয়া নিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল নেতৃত্বের বক্তব্য,পুলিশ রাস্তায় ঘোরাফেরা করছে। কিন্তু গ্রামের গলিতে চলছে হামলা। প্রশাসনকে এ বিষয়ে কড়া পদক্ষেপ করতে হবে।আহত তৃণমূল কর্মীদের রেয়া পাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

Related News

Also Read