Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

এগরা শহর জুড়ে পোস্টার “এগরার ভূমিপুত্র স্বপন নায়ক জিন্দাবাদ”

পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের নামে পোস্টার পড়লো এগরা শহরের বিভিন্ন প্রান্তে। সেই পোস্টারকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ানোর এগরা শহরে।

 

পোস্টারে লেখা রয়েছে “এগরার ভূমিপুত্র স্বপন নায়ক জিন্দাবাদ”। এই পোস্টার ঘিরে এগরা শহরে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে সকাল থেকে। এই ধরনের পোস্টার কে বা কারা লাগিয়েছে তা এখনো সঠিক জানা যায়নি। তবে এই পোস্টার যে রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষায় রাখেনা।

 

স্বপন নায়েকের বিরুদ্ধে তার পদ খারিজের জন্য কখনো অনাস্থা, কখনো আইনি নোটিশ, আবার কখনো আস্থা ভোট এর অবতারণ হয়েছে। চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে শাসক তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূলের প্রত্যেকটা পদক্ষেপই স্বপন নায়কের চেয়ারম্যান পদ অক্ষত থেকে গেছে । স্বপন নায়কের চেয়ারম্যান পদ এখনো জ্বলজল করছে।

 

তৃণমূল থেকে জিতে আসা স্বপন নায়ক এখন তৃণমূলের চক্ষুশুল। তাই স্বপন নায়কের চেয়ারম্যানের পদ বাঁচাতে মাঠে নেমেছে বিজেপিও বলে অসমর্থিতক সূত্রে খবর। তাই শেষমেষ আজকের দিনে এই পোস্টটার কিছুটা হলেও শহর জুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

এই বিষয়ে বিজেপির এগরা নগর মন্ডলের সভাপতি চন্দন মাইতি বলেন সংবাদমাধ্যমে জানতে পেরেছি স্বপন নায়কের নামে পোস্টার শহর জুড়ে বিভিন্ন এলাকায় খাটানো হয়েছে। তবে এটা ঠিক স্বপন নায়ক এগরার ভূমিপুত্র। কে বা কারা লাগিয়েছে এটা আমাদের জানা নেই। যারা লাগিয়েছে তাদের জিজ্ঞেস করলেই উত্তর পাওয়া যাবে

 

জনৈক এগরা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেন স্বপন নায়ক এগরার উন্নয়ন করেছেন। খুব ভালো কাজ করেছেন সেই কারণে তার থাকা উচিত।

 

এই বিষয়ে জেলা সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক বলেন রাতের অন্ধকারে কে বা কারা এই ধরনের পোস্টার লাগিয়েছে জানা নেই। এই ব্যাপারে মাথা ঘামানোর প্রয়োজন নেই। তিনি আরো বলেন দল তাকে পদত্যাগ করতে বলেছে। তিনি পদত্যাগ করেননি। অনাস্থা প্রক্রিয়া স্থগিত আছে। সেদিন রাত চারটা থেকে অফিসে ঢুকে কারা বসেছিল সেটা তদন্ত চলছে।নো কনফিডেন্সিয়াল প্রক্রিয়া আবারো হবে। নিশ্চিতভাবে তদন্ত প্রক্রিয়ার পর পুনরায় অনাস্থা প্রক্রিয়া চলবে। শুধু তাই নয় চেয়ারম্যান পর থেকে তাকে সরে যেতে হবে।

Related News

Also Read