Select Language

[gtranslate]
২রা পৌষ, ১৪৩২ বুধবার ( ১৭ই ডিসেম্বর, ২০২৫ )

রামনগর ক্রিকেট ফেস্টিভ্যাল চ্যাম্পিয়ন আদ্রিক এন্টার প্রাইজ ও রানার্স বালিঘাই মৌমি ইলেভেন।

রামনগর আর এস ময়দানে শেষ হলো 3 দিনের ক্রিকেট উৎসব। রামনগর ১ ব্লকের, ক্লাব আলাপন এর পরিচালনায় আর.এস. এ ময়দানে স্বর্গীয় অমিয় বিশাল ও অশোক বিশাল স্মৃতি কাপ ও রামনগর ক্রিকেট ফেস্টিভ্যাল এন্ড প্রিমিয়ার লীগ ২০২৫ এর অন্তিম দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠান হলো মহাসমারোহে। রামনগর ক্রিকেট ফেস্টিভ্যাল এ চ্যাম্পিয়ন দল হল আদ্রিক এন্টার প্রাইজ ও রানার্স দল হল বালিঘাই মৌমি ইলেভেন। আলাপন এর পরিচালনায় রামনগর ক্রিকেট ফেস্টিভ্যাল এন্ড প্রিমিয়ার লিগ।ক্লাব আলাপনের পরিচালনায় ক্রিকেট উৎসবের ফাইনাল আজ সোমবার অনুষ্ঠিত হলো। তিনদিন ধরে চলে এই ক্রিকেট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ৮ টি টিম অংশগ্রহণ করেছে। রামনগর আর এস এ ময়দানে এই ক্রিকেট উৎসবকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। চ্যাম্পিয়ন টীম পেলো ৬০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি, রানার্স দল পেলো ৪০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি। আগামী দিনে আর এস ময়দানে অনুষ্ঠিত হবে মহিলা ক্রিকেট প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার , পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার ।রামনগর আর এস এ ময়দান আগামী দিনে আরো নতুন রুপে গড়ে উঠছে। রামনগর এলাকার ছেলে মেয়েদের জন্য এই খেলার গ্রাউন্ড উপযুক্ত করে তোলা হচ্ছে। এই ক্রিকেট মাঠে আগামীদিনে আরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। রামনগর এর ক্রিকেট উৎসবের আয়োজন নিয়ে সংস্থার তরফ থেকে আগামীদিনের ক্রিকেট উৎসব এর সূচনা নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়। এছাড়াও পুরস্কার বিতরনী মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় সমাজসেবী দীপক সার । উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার । রামনগর বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র, সহ-সম্পাদক রবীন্দ্রনাথ সার, বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বজিৎ দত্ত, বিশিষ্ট ক্রীড়াবিদ সতীনাথ দাসঅধিকারী, তালগাছাড়ী ১ পঞ্চায়েতের উপপ্রধান গীতা জানা সহ ক্লাব এর সভাপতি পিনাকী পণ্ডা, সম্পাদক পূর্নম প্রধান, কোষাধক্ষ্য শুভদীপ বিশাল বিদ্যুৎ সার সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ।

Related News

Also Read