স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হলো। প্রশিক্ষণ দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীন স্বনির্ভর প্রশিক্ষণ সংস্থা। ছয় দিন ধরে ১৭ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের মূল্যায়ন করে শংসাপত্র প্রদান করা হয়। প্রদীপ প্রজ্বননের মাধ্যমে শংসাপত্র প্রদান অনুষ্ঠানের সূচনা হয়।
উপস্থিত ছিলেন এস ডি আর জি মুরলীধর রাও, সংস্থার ডাইরেক্টর পুলক ভূঁইয়া কোর্স কোডিনেটর সৌমাল্য ভট্টাচার্য,উত্তম কুমার জানা,রবীন্দ্রনাথ মণ্ডল,অশ্বিনী বর প্রমূখ। এদিন শিক্ষার্থীদের হাতে শংসাপত্র দেওয়ার সাথে সাথে একটি করে চারা গাছও দেওয়া হয়।
এই শিক্ষার্থীরা গ্রামে গিয়ে অপর মহিলাদের ব্যাংক মুখি করার চেষ্টা করবেন। এতে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে বলে জানিয়েছেন ডাইরেক্টর পুলক ভূঁইয়া।


Post Views: 93





